রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক, সংকটের আশঙ্কা নেই- বাণিজ্যমন্ত্রী
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক, সংকটের আশঙ্কা নেই- বাণিজ্যমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ১০:৫৫:২৪ অপরাহ্ন

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক, সংকটের আশঙ্কা নেই- বাণিজ্যমন্ত্রী

ছবি:সংগৃহীত


আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। বাজার পরিস্থিতিও স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। তাই রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ নিয়ে আপাতত কোনো সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাজার স্থিতিশীল রাখার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত, পণ্যের দাম সহনীয় ও স্থিতিশীল রাখা।

ভোজ্যতেলের মূল্য পরিস্থিতি তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসরণ করা হলে দেশে সয়াবিন তেলের দাম আরও কিছুটা বাড়তে পারত। তবে আমদানিকারকদের সঙ্গে আলোচনা এবং তাঁদের ওপর চাপ প্রয়োগের মাধ্যমে আপাতত বর্তমান দাম অপরিবর্তিত রাখা সম্ভব হয়েছে।

তিনি বলেন, সয়াবিন ও পাম অয়েল দেশে উৎপাদিত হয় না। ফলে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দামের ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও দাম কমানোর সুযোগ তৈরি হয়। আবার সেখানে দাম বাড়লে স্থানীয় বাজারেও এর প্রভাব পড়ে।

তেলের মূল্য নির্ধারণের প্রক্রিয়া ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের আনুষঙ্গিক ব্যয়, প্রক্রিয়াজাতকরণ খরচ এবং অপচয়ের পরিমাণ বিবেচনায় নিয়ে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়। মূল্য নির্ধারণের প্রতিটি ধাপ স্বচ্ছ এবং যে কেউ তা যাচাই করতে পারবেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের সূত্র সংগ্রহ করে আন্তর্জাতিক বাজারদর, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব মিলিয়ে নিজেরাই প্রতি লিটার তেলের প্রকৃত খরচ নিরূপণ করতে পারবেন। এটি কোনো গোপন হিসাব নয়।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এম এ মালেক এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক, সংকটের আশঙ্কা নেই- বাণিজ্যমন্ত্রী
সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা মনোনীত হলেন কাওছার আহমদ শিপলু
৫৫ বছর নয়, আগামী পাঁচ বছরেই ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণের লক্ষ্য: মুক্তাদির
সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
সিলেটে আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে দুই দিন
নতুন নেতৃত্ব বেছে নেওয়ার অপেক্ষায় চা শ্রমিকরা
জৈন্তাপুরে মাদ্রাসায় শিক্ষা ছুটির নামে সরকারি অর্থ আত্মসাৎ
ছাতকে পাওনা টাকা নিয়ে বি/রোধ, টে/টার আ/ঘাতে চাচির মৃ/ত্যু
জাতীয় পর্যায়ে সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক চৌধুরী
সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট