গ্যাসের নির্ধারিত বরাদ্দ শেষ, ভোগান্তিতে চালকেরা
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে ২৯ নভেম্বর বিকেল পর্যন্ত বন্ধ মাহমুদ সিএনজি স্টেশন

গ্যাসের নির্ধারিত বরাদ্দ শেষ, ভোগান্তিতে চালকেরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ১১:৪৭:৫৮ অপরাহ্ন

গ্যাসের নির্ধারিত বরাদ্দ শেষ, ভোগান্তিতে চালকেরা

ছবি:সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুপাতলা এলাকায় অবস্থিত মাহমুদ সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে। গ্যাসের নির্ধারিত বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় স্টেশনটির কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

স্টেশন সূত্রে জানা গেছে, ২৬ নভেম্বর রাত ১১টা থেকে ২৯ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত স্টেশনটির সব কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিষয়ে স্টেশন কর্তৃপক্ষের প্রতিনিধি মো. লুৎফুর রহমান জানান, আগামী ২৯ নভেম্বর বিকেল ৩টা থেকে পুনরায় গ্যাস সরবরাহ কার্যক্রম চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য তিনি গ্রাহক ও চালকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে, স্টেশনটিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সিএনজিচালিত যানবাহনের চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে মাহমুদ সিএনজি স্টেশনের ওপর নির্ভরশীল চালকদের গ্যাস সংগ্রহে বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক, সংকটের আশঙ্কা নেই- বাণিজ্যমন্ত্রী
সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা মনোনীত হলেন কাওছার আহমদ শিপলু
৫৫ বছর নয়, আগামী পাঁচ বছরেই ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণের লক্ষ্য: মুক্তাদির
সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
সিলেটে আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে দুই দিন
নতুন নেতৃত্ব বেছে নেওয়ার অপেক্ষায় চা শ্রমিকরা
জৈন্তাপুরে মাদ্রাসায় শিক্ষা ছুটির নামে সরকারি অর্থ আত্মসাৎ
ছাতকে পাওনা টাকা নিয়ে বি/রোধ, টে/টার আ/ঘাতে চাচির মৃ/ত্যু
জাতীয় পর্যায়ে সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক চৌধুরী
সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট