মা/দক ও জু/য়া থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: কয়েস লোদী
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

মা/দক ও জু/য়া থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: কয়েস লোদী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৬ ১০:৪৪:৩১ অপরাহ্ন

মা/দক ও জু/য়া থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই: কয়েস লোদী

ছবি:সংগৃহীত


মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে পাড়া-মহল্লায় নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার, অনলাইন জুয়া ও মাদকের কারণে তরুণ প্রজন্মের একটি অংশ বিপথগামী হচ্ছে। এ পরিস্থিতি থেকে তাদের ফিরিয়ে আনতে খেলার মাঠমুখী করতে হবে। একটি সুস্থ, মেধাবী ও মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।

শুক্রবার রাতে সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকরে ‘১১তম ফ্রেন্ডস্ সোসাইটি নাইট মিডবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল হাসান কয়েস লোদী আরও বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। তরুণরা মোবাইল ফোনের আসক্তি ও জুয়ার নেশা ছেড়ে খেলাধুলায় সময় দিলে সমাজে অপরাধপ্রবণতাও কমে আসবে। এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ব্যক্তি ও ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের জন্য ফ্রেন্ডস্ সোসাইটিকে ধন্যবাদ জানান।

ফ্রেন্ডস্ সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী বাবর আহমদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা মো. লুৎফর রহমান, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোগলাবাজার থানা বিএনপির সদস্যসচিব মো. জামাল আহমদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সাহেদ আহমদ আরবী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির, যুক্তরাজ্যপ্রবাসী মো. মারুফ আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন চৌধুরী, মো. ইকবাল হোসেন মিথন, মো. নোমানুল হক সিদ্দিকী জুনেদ, নাজির আহমদ স্বপন, মো. খবির আহমদ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মী মো. কামরুল হাসান টিটু, ফ্রান্সপ্রবাসী মো. আব্দুল আহাদ দিদার, সৌদিপ্রবাসী মো. মাছুম আহমদ এবং যুক্তরাজ্যপ্রবাসী মো. শামীম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক, সংকটের আশঙ্কা নেই- বাণিজ্যমন্ত্রী
সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা মনোনীত হলেন কাওছার আহমদ শিপলু
৫৫ বছর নয়, আগামী পাঁচ বছরেই ৮০০ কিলোমিটার সড়ক নির্মাণের লক্ষ্য: মুক্তাদির
সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
সিলেটে আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে দুই দিন
নতুন নেতৃত্ব বেছে নেওয়ার অপেক্ষায় চা শ্রমিকরা
জৈন্তাপুরে মাদ্রাসায় শিক্ষা ছুটির নামে সরকারি অর্থ আত্মসাৎ
ছাতকে পাওনা টাকা নিয়ে বি/রোধ, টে/টার আ/ঘাতে চাচির মৃ/ত্যু
জাতীয় পর্যায়ে সেরা খামারির স্বীকৃতি পেলেন আরিফুল হক চৌধুরী
সিলেটে কাল থেকে শুরু উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট