ছবি:সংগৃহীত
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নগরের কাজিটুলা এলাকার কাজী জালাল উদ্দীন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক পরিবেশ ও পরীক্ষার হল পরিদর্শন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবকেরা। পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি মদন মোহন কলেজের বিএমটি ও ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান লে. অধ্যাপক মো. মনিরুল ইসলাম, একই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহীন আহমেদ, অগ্রণী ব্যাংক সিলেটের সাবেক ডিজিএম মো. আব্দুল লতিফ, কাজী জালাল উদ্দীন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কামাল আহমদ কামরান, জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. খসরুজ্জামান, উপদেষ্টা সৈয়দ মো. কুতবুল আলম ও জুয়েলী খানম, পুলিশ পরিদর্শক আব্দুন নূর রুহেল এবং শাহজালাল ট্যুরিস্ট সোসাইটি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক এ কে কামাল আহমদ।
যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর পরিচালক মো. আব্দুল ওদুদ। এ সময় সরাসরি উপস্থিত থেকে পরীক্ষা পরিচালনা ও তদারকি করেন বৃত্তি প্রকল্পের শিক্ষা সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক এম. রুহুল আমিন, ফাউন্ডেশনের সদস্য এবং দি মাস্টারমাইন্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেটের অধ্যক্ষ এম. আমির উদ্দিন পাভেল, ফাউন্ডেশনের সদস্য মো. আব্দুল মান্নান ও মো. ফরহাদ আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন আল আমানাহ একাডেমির জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা হাফিজ আল আমিন হামিদী, মাওলানা দেলওয়ার হোসাইন সাইফি, আফজল হুসাইন, শামীম আহমদ, সেবুল আহমদ, ক্বারী গোলাম মুহাম্মদ জুনেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকেরা।
পরীক্ষায় কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন জহুরা মাশহুদা, অনন্যা পাল, বৃষ্টি আক্তার নিপা, অঞ্জলী আক্তার নিশাত, শামীমা আক্তার আখি ও মাওলানা সাইদুল ইসলাম। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
হল পরিদর্শন শেষে অতিথিরা বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসে থেকেও নিজ এলাকার শিক্ষার মানোন্নয়নে পরিচালক মো. আব্দুল ওদুদের এ উদ্যোগ প্রশংসনীয়।
তাঁরা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




