আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ০৩:৩০:৪৯ অপরাহ্ন

আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত


গোপালগঞ্জ ও গাজীপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখতে আজ শনিবার ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

হাসপাতালে মন্ত্রী আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। 

এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: