চেক রিপাবলিকে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় ১১ জন নিহত
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

চেক রিপাবলিকে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় ১১ জন নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১২/২০২৩ ১১:১০:১৮ পূর্বাহ্ন

চেক রিপাবলিকে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় ১১ জন নিহত

ছবি: সংগৃহীত


ইউরোপের দেশ চেক রিপাবলিকের রাজধানী প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে এক বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়েছেন। যার মধ্যে বন্দুকধারীও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

দেশটির পুলিশ জানিয়েছে, প্রাগের ওল্ড টাউন স্কয়ারে গোলাগুলির ব্যাপারে জানতে পারে তারা। ঘটনাস্থলে বন্দুকধারীকে হত্যা করা হয়।

স্থানীয় সময় দুপুর ৩টায় চার্লস বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টিতে এই বন্দুক হামলা হয়। এটি ১৪ শতকের বিখ্যাত চার্লস ব্রিজের পাশে অবস্থিত। ওই স্থানটিতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী আসেন।

দেশটির জরুরি বিভাগের মুখপাত্র জানা পোসতোভা পাবলিক চেক টিভিকে বলেন, ‘এ মুহূর্তে আমি বলতে পারি বন্দুকধারীসহ ১১ জন নিহত হয়েছেন।’

বন্দুকহামলায় কারা নিহত হয়েছেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে জরুরি বিভাগের মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রাগের ঐতিহাসিক ওই স্থানে বন্দুক হামলার পর সাধারণ মানুষের মনে ভীতির সৃষ্টি হয়। সেখানে ব্যাপক পুলিশ উপস্থিতি দেখা যায় এবং সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়।

বেসরকারি টিভি চ্যানেল নোরা জানিয়েছেন, ঘটনাস্থলে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এছাড়া ভবনের ছাদে বন্দুকধারীকে দেখা যায়।

হামলার পর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ পুরোপুরি খালি করে ফেলা হয়। সেখানে শুধুমাত্র একজন বন্দুকধারীই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক