গাজায় হামাসের হামলায় ইসরায়েলের স্পেশাল ফোর্সের ১১ সেনা নিহত
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

গাজায় হামাসের হামলায় ইসরায়েলের স্পেশাল ফোর্সের ১১ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৩ ১১:১০:০৬ পূর্বাহ্ন

গাজায় হামাসের হামলায় ইসরায়েলের স্পেশাল ফোর্সের ১১ সেনা নিহত

ছবি : সংগৃহীত


গাজার উত্তরাঞ্চলের আল-তুয়াম এলাকায় ইসরায়েলি স্পেশাল ফোর্সের সেনসঙ্গে মেশিনগান দিয়ে তুমুল লড়াই হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের। এতে ইসরায়েলি স্পেশাল ফোর্সের অন্তত ১১ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস।

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় তিন মাস ধরে চলা এ যুদ্ধে গত ২৮ অক্টোবর যোগ দেয় ইসরায়েলের স্থল সেনারা। তারা গাজায় ঢুকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তবে এসব সেনা হামাসের যোদ্ধাদেরও তীব্র প্রতিরোধের মুখে পড়ছে।

এর আগে বৃহস্পতিবার হামাসের পক্ষ থেকে জানানো হয়, গত তিনদিনে তাদের হামলায় ২৫ সেনা প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্য অনুযায়ী, গাজায় এখন পর্যন্ত তাদের ১৩৪ সেনা নিহত হয়েছে। তবে এ সংখ্যা অনেক বেশি বলে দাবি হামাসের।

এছাড়া কয়েকদিন আগে ইসরায়েলের এক সংবাদমাধ্যম জানায়, গাজায় যুদ্ধ করতে গিয়ে অন্তত ৫ হাজার সেনা গুরুতর আহত হয়েছেন। যাদের মধ্যে ৩ হাজার জনের হাত-পা গুরুতর জখম হয়েছে।

সংবাদমাধ্যমটি আরো জানায়, প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল তথ্য অনুযায়ী দুই হাজার সেনা যুদ্ধ করার সক্ষমতা পুরোপুরি হারিয়েছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক