বাংলাদেশ ইস্যুতে আমাদের অবস্থান অপরিবর্তিত : জাতিসংঘ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশ ইস্যুতে আমাদের অবস্থান অপরিবর্তিত : জাতিসংঘ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৩ ১১:৫৩:১০ পূর্বাহ্ন

বাংলাদেশ ইস্যুতে আমাদের অবস্থান অপরিবর্তিত : জাতিসংঘ


বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের অবস্থান অপরিবর্তিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর এ ইস্যুতে কথা বলবে সংস্থাটি। এমন তথ্যই জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

একইসঙ্গে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বানও জানিয়েছেন, যেখানে মানুষ কোনও প্রকার ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে ভোট দিতে পারবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে আসন্ন নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই মন্তব্য করেন।

এছাড়া সম্প্রতি ঢাকায় ট্রেনে অগ্নিকাণ্ড ও প্রাণহানির বিষয়টিও এই ব্রিফিংয়ে উঠে এসেছে। জবাবে আগুন দেওয়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তিনি।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, মিডিয়া এবং আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীর প্রতিবেদন অনুসারে, সকল বিরোধী নেতা-কর্মীকে জেলে রেখে বাংলাদেশের সরকার আগামী ৭ জানুয়ারি একটি একতরফা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহে কারা হেফাজতে ছয়জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে আপনি কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানাবেন? অথবা বাংলাদেশে গণতন্ত্রে ফেরাতে জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগত কোনও উদ্যোগ নিতে পারেন? আপনি জানেন, গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ দেখতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক