যুক্তরাজ্যে স্পাউস ভিসার আয় ২৯ হাজার পাউন্ড নির্ধারণ করা হবে
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে স্পাউস ভিসার আয় ২৯ হাজার পাউন্ড নির্ধারণ করা হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১২/২০২৩ ১১:০৩:৩৮ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে স্পাউস ভিসার আয় ২৯ হাজার পাউন্ড নির্ধারণ করা হবে

ছবি: সংগৃহীত


যুক্তরাজ্যে যারা পারিবারিক ভিসায় বা স্পাউস ভিসায় আসতে চান তাদের আয়ের সীমা বছরে ৩৮,৭০০ পাউন্ড বৃদ্ধি করা থেকে সরকার পিছিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি ৭ ডিসেম্বর ঘোষণা করেছিলেন, কেউ যদি তার সঙ্গী বা ডিপেন্ডেন্টকে যুক্তরাজ্যে আনতে চায় তবে তার উপার্জিত সমপরিমাণ অর্থ উপার্জন করতে হবে।

তবে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রকাশিত একটি নথিতে বলা হয়েছে, থ্রেশহোল্ড এখন প্রাথমিক বাস্তবায়নের অংশ হিসেবে বছরে ২৯,০০০ পাউন্ড নির্ধারণ করা হবে। বর্তমানে যার পরিমাণ ১৮ হাজার ৬০০ পাউন্ড। যদি আর কোনো পরিবর্তন না আসে তবে এ পদক্ষেপ বসন্তে তথা আগামী এপ্রিলে কার্যকর হবে।

হোম অফিস বিষয়ক মন্ত্রী লর্ড শার্প একটি লিখিত সংসদীয় প্রশ্নের উত্তরে পরিকল্পনা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তিনি বলেছিলেন, বিদেশি জীবনসঙ্গী আনার ক্ষেত্রে ৭৫% শ্রমজীবী ১৮ হাজার ৬০০ পাউন্ড থাকাকালীন যুক্তরাজ্যে প্রবেশ করতো। তবে থ্রেশহোল্ড ৩৮ হাজার ৭০০ পাউন্ডে বৃদ্ধি করায় এ সুবিধা ৩০%-এ নেমে আসবে।

এম সি



শীর্ষ সংবাদ:

দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক