সবুজে ছেয়ে যাচ্ছে সৌদি আরবের মক্কা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সবুজে ছেয়ে যাচ্ছে সৌদি আরবের মক্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৪ ০৮:০৮:২৯ পূর্বাহ্ন

সবুজে ছেয়ে যাচ্ছে সৌদি আরবের মক্কা

ছবি: সংগৃহীত


সবুজে ছেয়ে যাচ্ছে সৌদি আরবের মক্কা অঞ্চল। এলাকাটিতে ২০২৩ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত গত পাঁচ মাসে গাছপালা ৬০০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে দ্য সৌদি ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্ট অ্যান্ড কমব্যাটিং ডেজার্টিফিকেশন। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, গাছপালার উল্লেখযোগ্য বৃদ্ধির পেছনে এ মৌসুমের বৃষ্টিপাতকে দায়ী করা হচ্ছে। কয়েকটি এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। 

সংস্থাটির জরিপের ডেটা বিশ্লেষণ করে জানা যায়, গত আগস্টে মক্কায় গাছপালা আবৃত অঞ্চলের পরিমাণ ছিল ৩ হাজার ৫২৯ দশমিক ৪ বর্গ কিলোমিটার, যা ওই অঞ্চলের প্রায় ২ দশমিক ৩ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত। পরবর্তী মাসগুলোতে মক্কায় বৃষ্টিপাত হতে থাকায় গাছপালা আবৃত এলাকা আরও প্রসারিত হতে থাকে। বছরের শেষ নাগাদ গাছপালা আবৃত এলাকার মোট পরিমাণ দাঁড়ায় ২৬ হাজার ২৫৬ বর্গ কিলোমিটারে।

২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মক্কা অঞ্চলের ১৭ দশমিক ১ শতাংশ এলাকা গাছপালায় ছেয়ে যায়। বিশেষ করে, লোহিত সাগরের উপকূলের কাছে পার্বত্য ও উঁচু অঞ্চলগুলোতে এ পরিবর্তন দেখা দিয়েছে। মক্কা, তাইফ, আল লাইথ, আল জুমুম, আল কামিল ও খুলাইস গভার্নরেটের ৫০০ থেকে ২ হাজার ৬০০ মিটার পর্যন্ত এলাকায় গাছপালার বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

দ্য ন্যাশনাল সেন্টার গাছপালা আবৃত অঞ্চল নিয়ে গভীর গবেষণা পরিচালনা করে এবং প্রকল্প এলাকাগুলোতে পরিবর্তন পর্যবেক্ষণ করে। এটি বিভিন্ন এলাকায় জরিপ চালায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিবর্তনগুলো চিহ্নিত করে, বৃষ্টিপাতের মাত্রা পরিমাপ করে ও গাছপালার সুস্থতা নিরূপণ করে।

এম সি



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক