শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়া
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ১০:২৫:৪৯ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়া

সংগৃহীত


শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে হরিনি অমরসুরিয়াকে মনোনীত করেছেন দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে। প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়াও বিচার, শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে তাকে।

৫৪ বছর বয়সী হরিনি অমরসুরিয়া একসময় সমাজবিজ্ঞানের প্রভাষক ছিলেন এবং বর্তমানে লিঙ্গ সমতা ও সংখ্যালঘু অধিকার বিষয়ে একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

প্রেসিডেন্ট দিশানায়েকের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জনতা ভিমুক্তি পেরেুমুনা (পিপলস লিবারেশন ফ্রন্ট-জেভিপি) সদ্য সমাপ্ত নির্বাচনে ৪২ শতাংশের বেশি ভোট পেয়ে জয়লাভ করে, যেখানে ৩৭ জন প্রার্থীকে পরাজিত করেন তিনি। যদিও পার্লামেন্টে জেভিপির অবস্থান শক্তিশালী নয়। ২২৫ সদস্য বিশিষ্ট পার্লামেন্টে তাদের মাত্র ৩ জন আইনপ্রণেতা রয়েছেন, যার মধ্যে হরিনি অমরসুরিয়া অন্যতম। 

জেভিপির জ্যেষ্ঠ নেতা নামাল করুণারত্নে এএফপিকে জানান, সংবিধান অনুযায়ী আপাতত দলের ৩ এমপি সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। শিগগিরই পার্লামেন্ট ভেঙে দেয়া হবে এবং নতুন এমপিরা শপথ নেবেন। তিনি আরো জানান, ‘বর্তমানে যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, তা দেশের ইতিহাসে সবচেয়ে ছোটো মন্ত্রিসভা এবং সম্ভবত আগামী ২৪ ঘণ্টার মধ্যেই পার্লামেন্ট ভেঙে দেয়া হবে।

জৈন্তাবার্তা / এআর



শীর্ষ সংবাদ: