নিজস্ব
গোলাপগঞ্জে পৌর এলাকার ইয়াগুল গ্রামে ইয়াগুল জামে মসজিদের হুজরায় ঢুকে ইমাম হাফিজ মাওলানা আফজাল হোসাইনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার ইফতারের পূর্বে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন মসজিদের সেক্রেটারি জামাল উদ্দিন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক ৫টা ৫০ মিনিটের সময় ইয়াগুল গ্রামের সিরাজুল হক চেরাগ আলীর ছেলে আরিফ আহমদ ও তার ভাই রেহাল আহমদ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আফজল হোসাইনকে তার বাড়িতে ইফতার করতে যেতে বলেন।
ইমাম আফজাল হোসাইন যেতে না চাইলে ইমাম উপর আরিফ আহমদ হামলা চালায় ও হেনস্তা করে।এ ঘটনাকে কেন্দ্র করে ইয়াগুল গ্রামের উত্তেজিত জনতা আরিফ আহমদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন।
তাৎক্ষণিক এলাকার মুরব্বিরা এলাকার মানুষ শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে এজন্য গোলাপগঞ্জ ক্যাম্পের একদল সেনাবাহিনী তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন।
এদিকে এ ঘটনার পর অভিযুক্ত রাহেল আহমদকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।গ্রেপ্তারের বিষয়টি রাতে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এ এস আই রফিক আহমদ।
জৈন্তাবার্তা/সুলতানা




