বালাগঞ্জে বৃষ্টি সবাই মনে সস্তি
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:০৮ PM

বালাগঞ্জে বৃষ্টি সবাই মনে সস্তি

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৬ ০৮:৩৬:২২ PM

বালাগঞ্জে বৃষ্টি সবাই মনে সস্তি

নিজস্ব


দীর্ঘ দিন পর বৃষ্টি হওয়ায় বালাগঞ্জে মানুষের মধ্যে সস্তি দেখা দিয়েছে। ১৩ মার্চ ২০২৬ইং ভোরে ও দিনে পৃথক পৃথক ভাবে একধিক বার বৃষ্টি হওয়ায় সবার মনে সস্তি পেরে পেয়েছেন।

বৃষ্টি হওয়ায় পরিবেশ, কৃষি, সবজি, প্রাণি, মৎস্য সহ জনসাধারনের উপকার হয়েছে। দীর্ঘ দিন বৃষ্টি না হওয়া এবং ট্রাক ও টেকট্রারে মাঠি বহনের ফলে সড়ক সহ পরিবেশের যে ধোলা বালি দেখা দিয়ে ছিলো, সাধারন মানুষ ছিলেন অতিষ্ট, বৃষ্টির ফলে তা থেকে সস্তি পেয়েছেন। তবে ট্রাক ও টেকট্রারে মাঠি বহনের পাকা রাস্তায় মাঠিতে বৃষ্টির ফলে মোটর সাইকেল, সিএনজি, টমটম চলাচলে সাবধানতা মেনে চলতে হচ্ছে। দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আশিকুর রহমান জানান এ বৃষ্টির ফলে ধান সহ ফসলের অনেক উপকার হয়েছে। বালাগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আ.জ.ম. সালাহ উদ্দিন জানান এই বৃষ্টির ফলে  প্রাণি সম্পদ বিভাগের অনেক লাভ হয়েছে। গরুর খাদ্য বিশেষ করে প্রাকৃতিক ঘাস এবং খামারের জন্য ফলনশীল উন্নত জাতের ঘাসের লাভ হয়েছে, পানির অভাবে যেখানে ঘাস  প্রায় মৃত সে ক্ষেত্রে এই বৃষ্টিতে ঘাস পুনরায় পাতা গজাবে।

বালাগঞ্জ উপজেলা সাবেক (পিআরএল)  মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক জানান এই বৃষ্টি মৎস্য চাষের জন্য উপকার হয়েছে। প্রাথমত পুকুর বা হাওর বিলের পানি পরিস্কার হয়েছে, ২য় আরো ২/১দিন বৃষ্টি হলে  কিছু মাছ ডিম ছাড়ার সুযোগ পাবে। পরিবেশ নিয়ে কাজ করা স্থানীয় সংগঠন নিরাপদ এর একজন কর্মকর্তা জানান অনেক দিন পর বৃষ্টি পরিবেশের জন্য খুবই উপকার হয়েছে। বাসা বাড়ীর আশাপাশে যে সব ময়লা আবর্জনা ছিলো তা পরিস্কার হয়েছে, পাশাপাশি সব ধরনের গাছে প্রান ফিরে পেয়েছে।


জৈন্তাবার্তা/সুলতানা