ব্লাড ডোনার সোসাইটি সিলেটের উদ্যোগে ইফতার বিতরণ
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:২৩ PM

ব্লাড ডোনার সোসাইটি সিলেটের উদ্যোগে ইফতার বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৬ ০৪:২০:৩৭ PM

ব্লাড ডোনার সোসাইটি সিলেটের উদ্যোগে  ইফতার বিতরণ

ছবি:সংগৃহীত


আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘ব্লাড ডোনার সোসাইটি সিলেট এর উদ্যোগে ২৫০ জন রোজাদার ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার  এই ইফতার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার সোসাইটি সিলেটের উপদেষ্টা অ্যাডভোকেট ফরহাদ আহমেদ, সংগঠনের সভাপতি মোঃমামুন হোসেন এবং ভারপ্রাপ্ত সভাপতি ইমরান আলী সাজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাসিমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সাম্মি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হামজা মামুন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ খান। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইফতার বিতরণে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের সেবায় কাজ করাই ব্লাড ডোনার সোসাইটির মূল লক্ষ্য। ইফতার বিতরণের এই মহতী উদ্যোগে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রবাসী ভাইদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পরিশেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে এবং সংশ্লিষ্ট সকলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়ার আহবান জানান। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ