ছবি:সংগৃহীত
সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে জালালাবাদ থানার এসআই মো. আজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার আখালিয়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সাইফুর রহমান সাইফ (২৫)। তিনি জালালাবাদ থানার যোগীপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




