সুনামগঞ্জ সমিতি সিলেটের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৪ PM

সুনামগঞ্জ সমিতি সিলেটের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৩/২০২৬ ১০:৫৮:১১ PM

সুনামগঞ্জ সমিতি সিলেটের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


রমজানের তাৎপর্য তুলে ধরতে সিলেটে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে সুনামগঞ্জ সমিতি সিলেট। শনিবার (১৪ মার্চ) নগরীর ধোপাদিঘীরপাড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোজাক্কির হোসেন কামালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. দিদার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অধ্যক্ষ লে. ক. (অব.) আতাউর রহমান পীর, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আতাউর রহমান, মো. আরিফ মিয়া, সাবেক সভাপতি নাসিম হোসাইন ও অ্যাডভোকেট রাজ উদ্দিন।

ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক লে. অধ্যাপক মো. মনিরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে আরও উপস্থিত ছিলেন মাউশির উপপরিচালক ড. আব্দুল কাদির, সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, প্রফেসর ড. তোফায়েল আহমদ, অধ্যাপক ড. মুশতাক আহমদ, অ্যাডভোকেট মো. সিদ্দিকুর রহমান, প্রফেসর আব্দুল মান্নান খান, আ ন ম ওয়াহিদ কনা মিয়া, মো. ফজলুর রহমান, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, হোটেল পলাশের স্বত্বাধিকারী শেখ ফারুক আহমদ, এস এম আব্দুল হাই পীর, অধ্যক্ষ ছাব্বির আহমদ, অধ্যাপক জমির উদ্দিন, সৈয়দ বদরুল আলম, মো. গোলাম কাদের চৌধুরী, নাদিরা সুলতানা, শাহ মো. হারুন অর রশিদ, স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক, সুনামগঞ্জ জেলা বারের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট আছন হক, শেখ আব্দুল লতিফ, দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, এনামুল রমিজ তালুকদার এবং ছাতক সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুম আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ মো. মুস্তাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদসহ সদস্য সৈয়দ নেছার আহমদ, মো. আতিকুর রেজা চৌধুরী, মো. এটিএম তারেক ও মোহাম্মদ আলী। ইফতার ও দোয়া মাহফিলে সমিতির বিপুল সংখ্যক সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি আর্তমানবতার কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এর মাধ্যমে সমিতি ইতোমধ্যে সুনাম ও ঐতিহ্য অর্জন করেছে। সেই ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে সমিতির নেতৃবৃন্দকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মাওলানা করম আলী।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ