সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৫ PM

সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ০২:০১:৩৮ PM

সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

ফাইল ছবি


গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৭২ মিলিমিটার। রবিবার (১৫ মার্চ) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় সিলেটসহ দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। 

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

জৈন্তা বার্তা/আরআর