সিলেটে জু*য়া খেলায় ৪ জন আট*ক
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৫ PM

সিলেটে জু*য়া খেলায় ৪ জন আট*ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ০৪:০১:৫২ PM

সিলেটে জু*য়া খেলায় ৪ জন আট*ক

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে জালালাবাদ থানার এসআই (নিঃ) শাওন মাহমুদ অপু সঙ্গীয় ফোর্সসহ ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে মনির মিয়ার ‘সাত ভাই রেস্টুরেন্ট’-এ অভিযান চালান। এ সময় জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আলামিন (২৪), জুবায়ের আহমদ (৩৭), আলী আকবর (৩২) ও মো. ছালিক (৩৬)। তাদের সকলের বাড়ি জালালাবাদ থানা এলাকায়।

এ ঘটনায় জালালাবাদ থানায় এসএমপি অ্যাক্ট ২০০৬ এর ৯৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া শাখার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ