নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্যে জাফলং ইউনিয়নে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আগামী ইউপি নির্বাচনে মধ্যে জাফলং ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুস্তাফিজুর রহমান কাওছার আহমদের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
রবিবার ১৫ মার্চ বাদ জোহর মধ্য জাফলং ইউনিয়নের পশ্চিম ইসলামপুরের ছিন্নমূল হতদরিদ্র অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী হিসাবে পল্ট্রি মোরগ বিতরণ করা হয়। মানবাধিকার সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এসব খাদ্যা সামগ্রী বিতরণ করা হয়।স্হানীয়রা বলেন,মানব সেবার উপরে আর কোন সেবা নেই,ছিন্নমূল সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাওছার আহমদ সমাজের উজ্জ্বল দৃষ্টান্ত।
জৈন্তাবার্তা/সুলতানা




