জৈন্তাপুরে গণহ*ত্যা দিবস ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা
বুধবার, ২০ মে ২০২৬, ০২:২১ PM

জৈন্তাপুরে গণহ*ত্যা দিবস ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৩/২০২৬ ০২:৫৩:৩৭ PM

জৈন্তাপুরে গণহ*ত্যা দিবস ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার ও জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজয় চৌধুরী। 

সভায় যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ মার্চ গনহত্যা দিবসে জৈন্তাপুর উপজেলায় কহাইগড়ে স্হাপিত বীরমুক্তিযোদ্ধা গণ কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। 

পরের দিন মহান স্বাধীনতা দিবসে শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, ৩১ বার তোপধ্বনি শেষে জাতীয় পতাকা উত্তোলনসহ বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে অনুষ্ঠিত হবে। সবশেষে উপজেলা পরিষদের হলরুমে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। 

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝিনুক পুরকায়স্থ, জৈন্তাপুর-কানাইঘাট জোনের ট্রাফিক ইন্সপেক্টর সোহেল রহমান, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, লালাখাল চা-বাগানের ব্যবস্থাপক অলিউর রহমান চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, আনসার ও ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ আবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

জৈন্তা বার্তা/আরআর