ছবি:সংগৃহীত
আসন্ন ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুইটি বাস কোম্পানিকে জরিমানা করা হয়েছে। কোম্পানিগুলো হলো মামুন এন্টারপ্রাইজ ও বিলাস পরিবহন।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বিভিন্ন এলাকায় র্যাব-৯ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শন না করা এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি ও আদায়ের অভিযোগে সড়ক পরিবহন আইনে মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জিয়াউর রহমানকে ৫ হাজার টাকা এবং বিলাস পরিবহনের স্বত্বাধিকারী আক্তার হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




