সিলেট ৮ নম্বর ওয়ার্ডে আফছর খানের উদ্যোগে ঈদের উপহার বিতরণ
বুধবার, ২০ মে ২০২৬, ০২:২১ PM

সিলেট ৮ নম্বর ওয়ার্ডে আফছর খানের উদ্যোগে ঈদের উপহার বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ১২:০০:৪০ AM

সিলেট ৮ নম্বর ওয়ার্ডে আফছর খানের উদ্যোগে ঈদের উপহার বিতরণ

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর ৮ নম্বর ওয়ার্ডে প্রয়াত মুরব্বিয়ানদের রুহের মাগফিরাত কামনা এবং ওয়ার্ডের সর্বস্তরের মুরব্বিয়ান, যুবসমাজ ও তরুণদের সুস্থতা ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল ও ঈদের উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী আফছর খানের উদ্যোগে এ আয়োজন করা হয়। গতকাল নগরীর করেরপাড়াস্থ মোমিতা বেকারির হলরুমে এই দোয়া মাহফিল ও ঈদের উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ৮ নম্বর ওয়ার্ডের মুরব্বী করিমউল্লাহ হেলাল, আজমল হোসেন, মকবুল হোসেন, আবুল মনসুর টিপু, সুদীপ দে, হোসাইন আহমদ কোরাইশি, ব্যবসায়ী ময়না মিয়া, বিএনপি নেতা ও শ্রমিক নেতা আব্দুল জব্বার মদই, বিএনপি নেতা সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী মাহবুবুর রহমান মাহবুব, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাশিদুল হাসান চৌধুরী, সমাজসেবক সাবলু পাটক, সমাজসেবক শাহেদ আহমদ, জাবেদ আহমদ, আব্দুল হাকিম, সুমিত দে, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আমির আলী, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈকত ফাহাদ চৌধুরী, কামরান আহমদ, রাসেল আহমদ, রবু হোসেন, আব্দুল হাফিজ রানা, মোহনা সমাজকল্যাণ সংস্থা পাঠানটুলার সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, বিশিষ্ট ব্যবসায়ী হাসান খান, আকমল খান, জাবির হোসেন ময়না, কামরুল ইসলাম, হেলাল আহমদ, আশরাফ আহমদ রানা, সুফিয়ান আহমদ, সেবুল আহমদ, শামিম ইকবাল, কুতুবউদ্দিন, তপু দেব, জুয়েল দেব, রাসেল আহমদ বেনু, হাফিজ আহমদ, শাহ আলম, বশির আহমদ, লিপন আহমদ (সভাপতি, জালালিয়া সমাজকল্যাণ সংস্থা), জামাল আহমদ, সোহাগ দেওয়ান, অংকন তালুকদার মাধব, কায়সার সাকিব, দেব বাপ্পা দত্ত, নাছিম আহমদ, ফারহান তাহমি, আরিব আবু খায়ের ইমানি, আদি খানসহ আরও অনেকে।

দোয়া মাহফিল পরিচালনা করেন করেরপাড়া ইসলামাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাদিকুর রহমান। তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ