গোয়াইনঘাটে দোয়া ও ইফতার মাহফিল
বুধবার, ২০ মে ২০২৬, ০২:২১ PM

গোয়াইনঘাটে দোয়া ও ইফতার মাহফিল

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ০১:২২:১১ PM

গোয়াইনঘাটে দোয়া ও ইফতার মাহফিল


সিলেটের গোয়াইনঘাটে জিয়া সংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মুস্তাফিজুর রহমান কাওছারের সৌজন্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) গোয়াইনঘাট উপজেলা ওলামা দল ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মাহমুদুল হাসান শেরগুল। আলীম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ মতিন, জেলা ওলামা দলের সদস্য সচিব এম কামাল উদ্দিন, ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি লুকমান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি শামসুল মেম্বার, লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমদ, মনির উদ্দিন মেম্বার, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া, সেলিম আহমদ, আব্দুল খালিক মেম্বার, জিসাস গোয়াইনঘাটের সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশীদ, সহ-সভাপতি মন্তাজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুতলিব মেম্বার, আব্দুর রহমান মেম্বার, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর হোসাইন, শাহেদ উদ্দিন হাসান, যুবদল নেতা আব্দুল মান্নান, রহিম উদ্দিন প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর