ছবি:সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে প্রায় শতাধিক পরিবহন চালক ও শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নিসচা (নিরাপদ সড়ক চাই) সিলেট জেলা শাখা।
মঙ্গলবার (১৭ মার্চ) নগরীর সুবিদবাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবহন শ্রমিকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের পরিবারের জীবিকা নির্বাহ করেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিসচা প্রতি বছরই ঈদকে সামনে রেখে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এবারের উদ্যোগও তারই ধারাবাহিকতা।
তিনি আরও বলেন, আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে চালক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের ভোগান্তি কমানো এবং সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক পুকন, সদস্যসচিব ছয়ফুল করিম চৌধুরী হায়াতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ-আব্দুল হাসিব, ফাহিম আহমদ, মো. আফজাল খান, মাহমুদ হাসান সাগর, জাহেদুর আলম রাফি, শামীম ইকবাল, সেবুল মিয়া, জাকারিয়া আহমদ অপু ও মো. ইমরান প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




