সিলেটে সন্ধ্যার মধ্যে কা*লবৈশাখীর শ*ঙ্কা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৫ PM

সিলেটে সন্ধ্যার মধ্যে কা*লবৈশাখীর শ*ঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ১২:৩৬:৪৯ PM

সিলেটে সন্ধ্যার মধ্যে কা*লবৈশাখীর শ*ঙ্কা

প্রতীকী ছবি


সিলেটসহ দেশের ৫ জেলায় আজ সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় হানা দিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দুই অঞ্চলে এই ঝড় হতে পারে। এ ছাড়া তিন অঞ্চলে এই ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার। 

আজ সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর