গোয়াইনঘাটে রেকর্ডীয় জমি বালু মহালে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মা ন ব ব ন্ধ ন
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ PM

গোয়াইনঘাটে রেকর্ডীয় জমি বালু মহালে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মা ন ব ব ন্ধ ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ০৪:১০:৫১ PM

গোয়াইনঘাটে রেকর্ডীয় জমি বালু মহালে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মা ন ব ব ন্ধ ন

সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরে খেলার মাঠ ও স্থানীয়দের রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৭ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ প্রতাপপুর এলাকায় আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অবৈধভাবে দক্ষিণ প্রতাপপুর মৌজার ১১৪, ৪৬, ৪৪, ৪৫, ৫১, ৫২, ১২০, ১২২, ১২৩, ১১৫, ৯৫ ও ১১৮ দাগের প্রায় ১৬ একর রেকর্ডীয় জমি বালুমহালের অন্তর্ভুক্ত করেছেন। প্রকৃত পক্ষে হাজীপুর বালুমহাল নাম দেওয়া হলেও মূলত হাজীপুরে কোনো বালু নেই। ফলে প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে দক্ষিণ ও উত্তর প্রতাপপুর এলাকার মানুষের বসতি ও আবাদি জমিকে বালুমহাল হিসেবে ইজারা দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে, যা স্থানীয়দের চরম দুশ্চিন্তায় ফেলেছে।

বক্তারা আরও অভিযোগ করেন, সরকার যাদের ইজারা দিয়েছে তারা এখনো দখল বুঝে না পেলেও স্থানীয় একটি প্রভাবশালী চক্র ‘বালু খেকো’ হিসেবে মাঠে নেমেছে। যুবদল পরিচয়দানকারী কামরুল ইসলাম, খায়রুল ইসলাম ও ফয়জুল সহ একটি চক্র প্রবাসী কল্যাণ মন্ত্রী ও জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে প্রতি রাতে খেলার মাঠ ও বাগান থেকে শত শত ট্রাক বালু পাচার করছে।এই অবৈধ বালু পরিবহনের ফলে এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, গত রোববার রাতে যানজটে আটকা পড়ে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পেরে একজন চা-শ্রমিমকের মৃত্যু হয়েছে।মানববন্ধনে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, শ্রী ময়না দেবনাথ, কাদির মৌলভী, শ্রী নিরঞ্জন নাথ, ফখর উদ্দিন, আব্দুল মতিন, আবু বক্কর, ইমতাজুর রহমান প্রমুখ।

সমাবেশ থেকে এলাকাবাসী অবিলম্বে রেকর্ডীয় জমি ও খেলার মাঠকে বালুমহালের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান। অন্যথায় নিজেদের ঘরবাড়ি ও অস্তিত্ব রক্ষায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই সাথে রাতের আঁধারে বালু লুটপাটকারী চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়মানববন্ধনে স্থানীয় কয়েকশত নারী-পুরুষ অংশ নেন।

জৈন্তাবার্তা/সুলতানা