সিলেটের জকিগঞ্জে ইয়াবার বড় চালানসহ আ ট ক দুই
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৪ PM

সিলেটের জকিগঞ্জে ইয়াবার বড় চালানসহ আ ট ক দুই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ০৬:০৩:৫৩ PM

সিলেটের জকিগঞ্জে ইয়াবার বড় চালানসহ আ ট ক দুই

সংগৃহিত


সিলেটের জকিগঞ্জে ইয়াবার বড় চালানসহ দু’জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, রবিবার (২৬  এপ্রিল) রাত পৌণে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খলাছড়া ইউনিয়নের বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জকিগঞ্জ-সিলেট রাস্তায় চেকপোস্ট চালিয়ে ইয়াবার এই চালানসহ দু’জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জকিগঞ্জের দুপরিপাড়ের সায়েব আলী ও পেয়ারা বেগমের ছেলে আলী আহমদ (২২) ও ষাটশৌলা গ্রামের মৃত আলাউদ্দিন ও মিছবা বেগমের ছেলে নুরুল আমিন (২০)।

এসময় তাদের হেফাজত থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল।

















জৈন্তাবার্তা/সুলতানা