তারেক রহমান কে বরণে প্রস্তুত সিলেট মহানগর বিএনপি
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ AM

তারেক রহমান কে বরণে প্রস্তুত সিলেট মহানগর বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৪/২০২৬ ১১:১১:১২ PM

তারেক রহমান কে বরণে প্রস্তুত সিলেট মহানগর বিএনপি

ছবি:সংগৃহীত


আগামী ২ মে সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সফর সফল করতে এবং দলীয় প্রধানকে বরণ করতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট মহানগর বিএনপি।

মঙ্গলবার মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, তারেক রহমানকে বরণ করতে সিলেট বিএনপি পরিবার পুরোপুরি প্রস্তুত। তাঁর এই সফর সিলেটবাসীর জন্য আনন্দ ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলার সঙ্গে নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

সভাটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী। সভায় উপস্থিত নেতারা সফরকে সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, জিয়াউল হক জিয়া, আফজল উদ্দিন, প্রথম যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, মহিলা দলের সভানেত্রী নিগার সুলতানা ডেইজি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী খোরশেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির মজুমদার, রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে বক্তারা তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং ২ মে’র কর্মসূচি সফল করতে ওয়ার্ডভিত্তিক প্রস্তুতি সভা ও প্রচার কার্যক্রম জোরদারের ঘোষণা দেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কেন্দ্রীয় বাস টার্মিনাল সংঘ*র্ষে আহ*ত শ্রমিকদের পাশে মালিক সমিতি
ঐতিহ্য রক্ষায় সুরমা নদীর তীর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে - সিসিক প্রশাসক
সুনামগঞ্জে ১৩৭ মিমি বৃষ্টি, হাওরে বাড়ছে বিপদের সঙ্কেত
পাহাড়ি ঢ*লে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভে*ঙে ১৫ গ্রাম প্লা*বিত, ব্যাপক ক্ষ*য়ক্ষ*তি
ভুটানের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর
গোয়াইনঘাটে বৈরী আবহাওয়ায় চলছে পাকা আধা পাকা ধানকাটা মাড়াই কাজ ব্যাহত
কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খু-ন
গোলাপগঞ্জের নি-খোঁজ বৃদ্ধের ম-রদেহ চট্টগ্রামে উ-দ্ধার
পাকা ধান নিয়ে দুর্ভো*গে হাওরের কৃষকরা
সৌদি-সিলেট ফ্লাইট চালুর আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর