সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২২ PM

সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ০২:৫৬:০৬ PM

সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার

প্রতীকী ছবি


সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে নানা অপরাধের অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে বুধবার (২৮ এপ্রিল) সকাল পর্যন্ত ৮ ঘণ্টায় সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানা থেকে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে বিমানবন্দর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ৩ জন, কোতোয়ালি থানায় পরোয়ানাভুক্ত আর ৩ জন, ছিনতাইকারী ৪ জন এবং মাদকসেবন ও মাদক ব্যবসার অভিযোগে আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিমানবন্দর থানার পুলিশ 'মাদক ব্যবসায়ীকে' গ্রেপ্তারের পাশাপাশি ২৮ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ছাড়া মহানগর পুলিশ আইনে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৭ জন ও সন্দেহজনক আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মঞ্জুরুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মহানগর পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: