জৈন্তাপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:০০ PM

সভাপতি বেলাল, সম্পাদক রাজু

জৈন্তাপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ০১:১৮:১৯ PM

জৈন্তাপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন


বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে গোলাম সরওয়ার বেলাল এবং সাধারণ সম্পাদক পদে দুলাল হোসেন রাজু নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত জৈন্তাপুর প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে গোলাম সরওয়ার বেলাল (দৈনিক সংগ্রাম) বিজয়ী হন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ফয়েজ আহমদ (দৈনিক খবর)।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে দুলাল হোসেন রাজু (বাংলা টিভি) নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহজাহান কবির খান।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি আব্দুল হালিম (দৈনিক শ্যামল সিলেট), সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ শোয়েব উদ্দিন (দৈনিক নয়া দিগন্ত) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহ (আরটিভি)।

মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনার আলতাফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ইলিয়াস উদ্দিন লিপু।

নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, জৈন্তাপুর ড. কুদরত উল্লাহ বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আবু সুফিয়ান বেলাল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও ইউপি সদস্য হারুনুর রশিদ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি নাজিম আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জৈন্তাপুর প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: