সিলেট বিভাগে আজ ব-জ্রবৃষ্টির আভাস
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৬ PM

সিলেট বিভাগে আজ ব-জ্রবৃষ্টির আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ১২:৪৬:৪৯ PM

সিলেট বিভাগে আজ ব-জ্রবৃষ্টির আভাস

প্রতীকী ছবি


সিলেটসহ দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে রাতে তাপমাত্রা আরো কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে—এ অবস্থায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতে সামান্য কমতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ৩৬ মিলিমিটার।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ: