সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু, মোট মৃ*ত ১৯
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩০ AM

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু, মোট মৃ*ত ১৯

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ১১:১৩:২০ PM

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু, মোট মৃ*ত ১৯

ছবি:সংগৃহীত


গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম-সদৃশ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।

মঙ্গলবার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নুরে আলম শামীম।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে-সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৬ মাস বয়সী ওমর, সুনামগঞ্জের দিরাই উপজেলার ৫ মাস বয়সী প্রিয়ম সরকার এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৮ মাস বয়সী রায়হান। তারা সোমবার ও মঙ্গলবার পৃথক সময়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, একই সময়ে ল্যাব পরীক্ষায় আরও ১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত বিভাগে মোট ১২৮ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৮ জন (রুবেলায় আক্রান্ত ২), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৬৪ এবং সিলেট জেলায় ৪০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৬৩ শিশু বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩৯ জন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫ জন, জামালগঞ্জে ৩ জন, শান্তিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ৬ জন ভর্তি রয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২০০ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৮৩ জন শহীদ শামসুদ্দিন হাসপাতালে, ১০ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিরা বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পাথর কোয়ারি চালুতে সরকারের ইতিবাচক অবস্থান, মিলেছে সবুজ সংকেত
হাওরের ফসল রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
ঢোল-বাদ্য বাজিয়ে নেচেগেয়ে মাজারের ভেতরে প্রবেশ করা যাবে না
ঢাকায় অ-পহৃত যুবকের ম-রদেহ মিলল মাধবপুরে
সিলেটে হামের উপসর্গে দুই শিশুর মৃ-ত্যু
সিলেট বিভাগে ব*জ্রবৃষ্টির আভাস
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: খন্দকার মুক্তাদির
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন
ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: জগন্নাথপুরে মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত