ছবি:সংগৃহীত
সিলেট মহানগর যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে সিলেট মহানগর বিএনপি। সোমবার (১৭ আগস্ট) নগরীর কাজিরবাজার তোপখানাস্থ মহানগর বিএনপির কার্যালয়ে সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতাকর্মীদের আরও সক্রিয় ও সুসংগঠিত করা এবং বিএনপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমের তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশ পরিচালনায় দক্ষতার পরিচয় দিচ্ছে। সরকার দায়িত্ব নেওয়ার পর সাধারণ ও নিম্নআয়ের মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম চালু করেছে, যা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং প্রশাসনের সর্বস্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনতেও সরকার দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে দেশ পুনর্গঠনে সরকারের উদ্যোগ প্রশংসনীয়।
যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে নাসিম হোসাইন বলেন, সরকারের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে কোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা যাতে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনসহ দলের বিভিন্ন ক্রান্তিলগ্নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই অর্জনকে ধরে রেখে দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে যুবদলকে আরও সুসংগঠিত, সুশৃঙ্খল ও শক্তিশালী হতে হবে।
সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জনগণের দল। অতীতে রাজপথ থেকে সরিয়ে দিতে নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা ও নির্যাতন চালানো হলেও তারা পিছু হটেননি। এখন জনগণের আস্থা ধরে রাখার সময় এসেছে।
তিনি বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দলের শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখতে হবে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের দুঃশাসন, বিচারহীনতার সংস্কৃতি ও প্রাতিষ্ঠানিক অবক্ষয় কাটিয়ে দেশকে টেকসই ও গণতান্ত্রিক ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার কাজ করছে।
ইমদাদ হোসেন চৌধুরী যুবদলকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সহযোগী শক্তি হিসেবে মাঠে থাকার আহ্বান জানান এবং দেশবিরোধী যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, সৈয়দ মঈন উদ্দিন সুহেল ও আমীর হোসেন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমেদ মুকুল এবং সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ নেতৃবৃন্দ।
সিলেট মহানগর যুবদলের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, সহ-সভাপতি মো. মুহিবুল আলম, প্রাণেশ দেব, ময়নুল ইসলাম, বেলাল আহমদ, মামুন আহমদ মিন্টু, সৈয়দ আমিন আহমদ, সোহেল মাহমুদ, মো. নজরুল ইসলাম, বেলাল হোসেন বেলু, মো. জুয়েল আহমদ জুবের, মো. সরুজ আলী, মালেক বক্স, মুমিনুর রহমান তানিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস, শামীম রেজা, বাবলু মিয়া, শহীদুজ্জামান সুমন, আব্দুল মজিদ সাকি, এম. সালাম, মো. দিলাজ, মো. নুর উদ্দিন খান হাসান, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান তাইফুর, এম এ হাসান, মকসুদুল করিম ইমন, শাহিন উদ্দিন আহমদ, রেজাউল ইসলাম টুটুল, তাহসীন মেহেদী প্রিন্স, মো. ছবরুল ইসলাম, হোসেন আহমেদ, রিপন চৌধুরী, মাইদুল ইসলাম শাহীন, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনার আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ খান, সহ-কোষাধ্যক্ষ আফজাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. ইমরান আলী, সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লায়েক আহমদসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




