সৌদিতে দুই বাংলাদেশির মৃ/ত্যু/দ/ণ্ড কার্যকর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

মসজিদে ‘অ/নৈ/তিক কাজ’

সৌদিতে দুই বাংলাদেশির মৃ/ত্যু/দ/ণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ১২:৫৭:১৫ অপরাহ্ন

সৌদিতে দুই বাংলাদেশির মৃ/ত্যু/দ/ণ্ড কার্যকর

প্রতীকী ছবি


সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অ/নৈতিক কর্মকাণ্ডে’ লিপ্ত হওয়ার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিকের মৃ/ত্যু/দ/ণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় বিচারিক আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় আদেশে মক্কা অঞ্চলে এই সাজা বাস্তবায়ন করা হয়।

বুধবার এই দণ্ড কার্যকর করা হয় বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’।

মৃ/ত্যু/দ/ণ্ডপ্রাপ্ত দুজন হলেন নজরুল ইসলাম আবদুল বসির এবং সিথি আক্তার।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়, মক্কার একটি মসজিদে পবিত্রতা ও স্থান-কালের মর্যাদা লঙ্ঘন করে অ/নৈতিক কাজ করার অভিযোগে এই দুজনকে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলার পর মামলাটি সংশ্লিষ্ট আদালতে স্থানান্তর করা হয়।

মামলার বিচারপ্রক্রিয়া শেষে আদালত জানান, পবিত্র উপাসনালয়ের ভেতরে এ ধরনের অ/পরাধ অত্যন্ত গুরুতর এবং স্থান ও সময়ের পবিত্রতার চরম লঙ্ঘন। অ/পরাধের ভ/য়াবহতা বিবেচনায় এনে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন এবং আইনি এখতিয়ার অনুযায়ী তাদের মৃ/ত্যু/দ/ণ্ডের রায় দেন। পরবর্তীতে উচ্চতর আদালত এই রায় বহাল রাখেন।

রাজকীয় অনুমোদনের পর বুধবার মক্কা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে দুজনের মৃ/ত্যু/দ/ণ্ড কার্যকর করা হয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক
ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ