সংগৃহীত
সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধের জেরে শাহাবউদ্দিন (৩২) নামে এক যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহাবউদ্দিন সোনাতনপুঞ্জি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার সুরইঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে দুই চালকের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন শাহাবউদ্দিন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে একজনকে কুপিয়ে আহত করার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




