সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সাহেবের বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়ে আশ্বাস, ডগ স্কোয়াডের জমিতে বেড়া নির্মাণের নির্দেশ

সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৫:০৮:০৪ অপরাহ্ন

সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার

ছবি:সংগৃহীত


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম-সেবা এয়ারপোর্ট থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ কমিশনার। এ সময় এলাকাবাসী তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সাহেবের বাজারের কালাগুল পুলিশ ফাঁড়ি বাজার এলাকায় স্থাপনের বিষয়েও তাঁর দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। এ বিষয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন পুলিশ কমিশনার।

এ ছাড়া এসএমপি কমিশনার এয়ারপোর্ট থানাধীন চাঁনপুর এলাকায় ডগ স্কোয়াডের জন্য অধিগ্রহণ করা জমি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জমির সীমানা চিহ্নিত করে চারপাশে বেড়া নির্মাণের নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন এসএমপির উত্তরের উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম, কমিশনারের স্টাফ অফিসার মুহিবুর রহমান, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান, পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম, এয়ারপোর্ট থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ