সংগৃহীত
রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল সোমবার রাতে খবর পেয়ে রাজবাড়ী সদর উপজেলার কুটি পাঁচুরিয়া এলাকা থেকে ৫০ বছর বয়সী এক নারী এবং আজ সকালে সদর উপজেলার বড়লক্ষীপুর রেললাইনের পাশ থেকে ৩২ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেনে দূর্ঘটনা ঘটেছে তা জানা যায় নাই। নিহতদের নাম পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনে দায়িত্বরত মোছা. মাহবুব শাহিনুর বলেন, ‘ঘটনা দুইটির বিষয়ে শুনেছি, তবে অফিসিয়ালি এ বিষয়ে কেউ কিছু জানায়নি।’
জৈন্তাবার্তা/ সুলতানা




