হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১০/২০২৬ ০৩:৩৩:৪৪ অপরাহ্ন

হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা

ছবি:সংগৃহীত


শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জের সীমান্তসংলগ্ন ৬৪টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি পূজামণ্ডপ কমিটির সদস্যদের শুভেচ্ছা উপহারও দিচ্ছেন বিজিবি সদস্যরা।

বিজিবির আন্তরিকতা ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির নেতারা। তাঁদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দুর্গাপূজা উদযাপনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর গোপায়া ইউনিয়নের একটি পূজামণ্ডপ আকস্মিক পরিদর্শন করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি পূজা উদযাপন কমিটির সভাপতির সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতা

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?
সিলেটে ৩৬ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
বিরোধী দল জুলাইকে ধারণ করে না : প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার