সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ!
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ১২:৫৭:০৭ অপরাহ্ন

সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ!

ছবি: সংগৃহীত


ইঞ্জিনে আগুন লেগে রাশিয়ার ইভানোভো অঞ্চলে সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বিমানটিতে আটজন ক্রু ও সাতজন যাত্রীসহ মোট ১৫ জন আরোহী ছিলেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১২ মার্চ) রাশিয়ার একটি ইলিউশিন আইএল-৭৬ সামরিক কার্গো বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। বিমানটির একটি ইঞ্জিনে আগুন লাগার পর সেটি বিধ্বস্ত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইভানোভো অঞ্চলে সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির একাধিক অনলাইন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিধ্বস্ত বিমানের ১৫ আরোহীর কেউ বেঁচে নেই।

রুশ সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান বিধ্বস্তের ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বিমানের একটি ইঞ্জিনে আগুন জ্বলছে এবং সেটির মাথা নিচের দিকে দিয়ে মাটিতে পড়ছে। বিমানটি আছড়ে পড়ার সময় ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস বলেছে, ‘মস্কোর স্থানীয় সময় দুপুর ১টার দিকে আইএল-৭৬ সামরিক কার্গো বিমানটি ইভানোভো অঞ্চলে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।’

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইভানোভোর ‘সেভারনি’ বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটির ইঞ্জিনটি আগুন ধরে যায়।

এম সি



শীর্ষ সংবাদ:

অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী