যুক্তরাজ্যে সন্তানের সামনেই স্বামীর হাতে খুন হলেন স্ত্রী
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

যুক্তরাজ্যে সন্তানের সামনেই স্বামীর হাতে খুন হলেন স্ত্রী

লন্ডন প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ১২:৪০:৪৩ অপরাহ্ন

যুক্তরাজ্যে সন্তানের সামনেই স্বামীর হাতে খুন হলেন স্ত্রী


যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত শহর ব্রাডফোর্ডে স্বামীর ছুরির আঘাতে প্রাণ হারিয়েছেন কুলসুমা আক্তার শিউলি নামে এক বাংলাদেশি। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়।

নিহত শিউলির ভাই আক্তার হোসেন যুক্তরাজ্যের ওল্ডহামে বসবাস করেন। সোমবার তিনি অভিযোগ করেন, গত শনিবার লন্ডনের স্থানীয় সময় বিকালে ৫ মাস বয়সী শিশুপুত্রের সামনেই শিউলিকে ছুরি আঘাত করেন স্বামী হাবিবুর রহমান মাসুম। এ ঘটনার পর থেকে মাসুম পলাতক। 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাসুম ও শিউলি দম্পতি দুই বছর আগে সিলেটের বিশ্বনাথ থেকে যুক্তরাজ্যে আসেন। মাসুম আসেন স্টুডেন্ট ভিসায় আর স্ত্রী শিউলি আসেন মাসুমের নির্ভরশীল হিসেবে। শুরুতে ওল্ডহাম এলাকায় থাকতেন এ দম্পতি। তাদের পারিবারিক কলহ শুরু হলে একপর্যায়ে তা পুলিশ পর্যন্ত গড়ায়। পরে পুলিশ শিউলিকে সোশ্যাল সার্ভিসের মাধ্যমে আগের বসবাসস্থল থেকে সরিয়ে ব্রাডফোর্ডে নিরাপদে রাখার ব্যবস্থা করে। কিন্তু স্বামী মাসুম পুলিশের নিষেধ না মেনে শিউলির গতিবিধি নজরদারি শুরু করেন। ঘটনার দিন ইফতারের আগে শিউলি তার শিশুপুত্রকে নিয়ে খাবার কিনতে বের হন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা মাসুম শিউলিকে ধারালো ছুরি দিয়ে আক্রমণ করেন।

শিউলির ভাই আক্তার হোসেন তার বোনের খুনিকে ধরিয়ে দিতে সবার সহযোগিতা চেয়েছেন। শিউলির পোস্টমর্টেম শেষে মরদেহ পেলে জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা  বলেন, মূলত আর্থিক অনটন, দেশ থেকে আসার পর স্বপ্নের লন্ডনের সঙ্গে বাস্তবতার আকাশ-পাতাল ফারাক যুক্তরাজ্যে সদ্য আসা বাংলাদেশি পরিবারগুলোতে ক্রমবর্ধমান দাম্পত্য কলহের মূল কারণ। প্রতিদিন কমিউনিটির কোথাও না কোথাও দাস্পত্য কলহ থেকে সংঘাতের খবর পাওয়া যায়।

প্রবীণ কমিউনিটি নেতা কে আফছারুল আমিন  বলেন, রোজার মাসে এরকম ঘটনা ভয়াবহ উদ্বেগ ও উৎকণ্ঠার। বর্তমানে নতুন আসা বাংলাদেশিদের মধ্যে দাম্পত্য কলহ বিরাট সমস্যায় রূপ নিয়েছে। আমরা জানতে পারলে সামাজিকভাবে উদ্যোগ নিয়ে চেষ্টা করছি সমস্যাগুলো সমাধানের।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী