ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হলেন ক্রিকেটার ইউসুফ পাঠান
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হলেন ক্রিকেটার ইউসুফ পাঠান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ১২:৪৫:৪৯ অপরাহ্ন

ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হলেন ক্রিকেটার ইউসুফ পাঠান

ছবি: সংগৃহীত


ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন ক্রিকেটার ইউসুফ পাঠান। ক্রিকেট থেকে অবসর নিয়ে রাজনীতির মাঠে অংশ নিয়েই চমক দেখান বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা।

পশ্চিমবঙ্গের মুশির্দাবাদ জেলার বহরমপুরের তৃণমূল কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরীকে ৮৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন সংসদ সদস্য হন পাঠান।

ভোটে জয় লাভ করার পর ভারতীয় সাবেক এই তারকা অলরাউন্ডার বলেন, ‘খুব ভালো লাগছে, এই জয় আমাদের সবার। আমি খুব খুশি।’

তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়ায় অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে পাঠান বলেন, ‘উনি সিনিয়র নেতা, আমি তাঁকে সম্মান করি। আগামীতেও সম্মান করব।’

ইউসুফ পাঠান ভারতের হয়ে ৫৭টি ওয়ানডে আর ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। ব্যাট হাতে তিনি সংগ্রহ করেন দুই ফিফটিতে ১ হাজার ৪৬ রান। আর বল হাতে শিকার করেন ৪৬ উইকেট।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
কানাইঘাট সীমান্তে যুবকের গু/লিবিদ্ধ লা/শ উদ্ধার