হ্যারো কাউন্সিলের মেয়র সেলিম চৌধুরী সংবর্ধিত
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

হ্যারো কাউন্সিলের মেয়র সেলিম চৌধুরী সংবর্ধিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৪ ০৮:২৯:৫৮ পূর্বাহ্ন

হ্যারো কাউন্সিলের মেয়র সেলিম চৌধুরী সংবর্ধিত

ছবি: নিজস্ব


যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলের মেয়র সেলিম চৌধুরীকে পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, একজন মেয়রের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা করা। তাই উন্নয়ন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো বলেন, আমরা দেশের গর্বিত নগরিক। আমাদের দেশের সন্তানরা বিভিন্ন দেশে বড় বড় দায়িত্ব পালন করছেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের দক্ষতার মাধ্যমে দেশের সুনাম বয়ে আনছেন। দেশের তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সুনাম বয়ে আনার ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে হবে। 

রবিন পালের সভাপতিত্বে ও ব্যবসায়ী মনির আলীর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলের মেয়র সেলিম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ও বর্ষীয়ান কমিউনিটি ব্যক্তিত্ব সুলতান মাহমুদ শরীফ, মোহাম্মদ হরমুজ আলী, নইম উদ্দিন রিয়াজ, আব্দুল আহাদ চৌধুরী, হাজী আফতাব আলী, হিমাংশু গোস্বামী, কাউন্সিলর শেরওযান চৌধুরী, কাউন্সিলর বদরুল চৌধুরী, শাহ শামীম আহমেদ, সারব আলী, আব্দুল হান্নান, রাশিদ আহমেদ, সেলিম আহমেদ, সাদ মিয়া, কামরুল আলী, নেছার আলী লিলু, মোবারক আলী, মুহিবুর রহমান, তোফাজল মিয়া, প্রসান্ত পোরকায়সত স্বপন প্রমুখ। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিলেতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিমাংশু গোস্বামী, গৌরী চৌধুরী ও অমিত দে একটি চমৎকার সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলো ফ্রেন্ডস অফ সেলিম চৌধুরী। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
কানাইঘাট সীমান্তে যুবকের গু/লিবিদ্ধ লা/শ উদ্ধার