অনুমতি ছাড়া হজ করলে প্রবাসীদের ফেরত পাঠাবে সৌদি
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

অনুমতি ছাড়া হজ করলে প্রবাসীদের ফেরত পাঠাবে সৌদি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৬/২০২৪ ০৮:৪২:৪২ পূর্বাহ্ন

অনুমতি ছাড়া হজ করলে প্রবাসীদের ফেরত পাঠাবে সৌদি

ছবি: সংগৃহীত


সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন। সে অনুযায়ী চলছে হজের প্রস্তুতি। এরই মধ্য বিভিন্ন দেশ থেকে যেতে শুরু করেছেন হজযাত্রীরা। তবে হজ পালনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে দেশটির। বিশেষ করে সৌদিতে বসবাসকারীদের নিতে হয় অনুমোদন।

সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে বসবাসকারী কোনো প্রবাসী যদি অনুমোদন ছাড়া হজ পালন করে তাহলে অভিযুক্তকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এমনকি পুনরায় প্রবেশের ক্ষেত্রেও বাধা দেওয়া হবে।

তাছাড়া যারা হজের নিয়ম ভঙ্গ করবে তাদেরকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। হোক সে সৌদির নাগরিক, বাসিন্দা কিংবা ভ্রমণকারী। হজের নিয়ম পালনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া ও হজযাত্রীরা যাতে সুন্দর ও আরামদায়কভাবে তাদের কার্যক্রম পালন করতে পারে, সে জন্যই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়টি।

নিয়ম অনুযায়ীম, আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের অভ্যন্তরীণ ও সারা বিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এই দিন থেকে হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শুরু করবেন।

এম সি



শীর্ষ সংবাদ:

নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
কানাইঘাট সীমান্তে যুবকের গু/লিবিদ্ধ লা/শ উদ্ধার