ভারতে বিরোধী দলের নেতা হচ্ছেন রাহুল গান্ধী
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ভারতে বিরোধী দলের নেতা হচ্ছেন রাহুল গান্ধী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ১২:০৩:৪৪ অপরাহ্ন

ভারতে বিরোধী দলের নেতা হচ্ছেন রাহুল গান্ধী

ছবি: সংগৃহীত


ভারতের লোকসভায় কে হচ্ছেন বিরোধী দলীয় নেতা? নির্বাচনি ফলাফল ঘোষণার পরপরই এ নিয়েও বেশ শোরগোল উঠেছে ভারতের রাজনীতিতে। শনিবার রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলনেতা করার প্রস্তাব পাস হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

রাহুলকে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতার। বৈঠক শেষে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল এক সংবাদ সম্মেলনে বলেন, লোকসভায় রাহুল গান্ধীকে বিরোধী নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে। 

কংগ্রেস এমপি কুমারী সেলজা বলেছেন, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সবার ইচ্ছার কথা জানানো হয়। আমরা রাহুল গান্ধীকে বিরোধীদলীয় নেতা হিসেবে দেখতে চেয়েছি। ভারতের কেন্দ্রীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য কোনও একক দলকে মোট ৫৪৩ আসনের অন্তত ১০ শতাংশ পেতে হয়। কিন্তু গত দুই লোকসভা নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনও দল তা পূরণ করতে পারেনি। ফলে ২০১৪ সাল থেকে বিরোধীদলীয় নেতাশূন্য ছিল লোকসভা। এবার কংগ্রেস ৯৯টি আসন পাওয়ায় সেই অবস্থার অবসান হতে যাচ্ছে। রাহুল গান্ধী উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং কেরালার ওয়ানাদ থেকে লোকসভা নির্বাচনে জিতেছেন। 

দিল্লিতে অনুষ্ঠিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গ, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মণীশ তিওয়ারি, ডি কে শিবকুমার এবং রেভান্থ রেড্ডি উপস্থিত ছিলেন। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
কানাইঘাট সীমান্তে যুবকের গু/লিবিদ্ধ লা/শ উদ্ধার