৩ দিন ধরে নিখোঁজ নারীকে সাপের পেট থেকে উদ্ধার
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

৩ দিন ধরে নিখোঁজ নারীকে সাপের পেট থেকে উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ০৭:৫৬:৪৬ পূর্বাহ্ন

৩ দিন ধরে নিখোঁজ নারীকে সাপের পেট থেকে উদ্ধার

ছবি: সংগৃহীত


ইন্দোনেশিয়ায় বিশাল আকৃতির অজগর সাপের পেট থেকে এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শনিবারে এই ঘটনা ঘটে। মৃত নারী ফরিদা (৪৫) ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের কালেম্পাং গ্রামের বাসিন্দা।

গ্রামের প্রধান সুয়ার্দি রোসি বার্তা সংস্থা এএফপিকে গণমাধ্যমকে জানান, চার সন্তানের জননী ফরিদা গত বৃহস্পতিবার রাতে নিখোঁজ হন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর গ্রামের এক স্থানে ফরিদার পরিহিত জামা কাপড়ের অংশ পাওয়া যায়। এ ঘটনা সন্দেহজনক হয়ে উঠলে আশেপাশে তল্লাশি শুরু হয়। এর কিছু দূরেই একটি বিশাল পেটের অজগর সাপের দেখা মেলে। সেই সাপের পেট অনেক বড় আকারে ফুলে ছিল।

এরপর তারা সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেন। সাপটির পেট কাটার কিছুক্ষণের মধ্যেই ফরিদার মাথা বের হয়ে আসে। এরপর পোশাক পরিহিত অবস্থায় ফরিদাকে সাপের পেটে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল আকার সাপটির দৈর্ঘ্য প্রায় পাঁচ মিটার (১৬ ফুট)। সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ার এসব অঞ্চলে সাপের আক্রমণ বেশ বেড়েছে। এতে বেশ কয়েকজন মারাও গেছে।

গত বছর ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির তিনাঙ্গিয়া জেলার এক কৃষককে আট মিটার দৈর্ঘ্যের অজগর সাপ শ্বাসরোধ করে খেয়ে ফেলেছিল। এর আগেও ২০১৮ সালে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির মুনা শহরে ৫৪ বছর বয়সী এক নারীকে অজগরের পেটে মৃত অবস্থায় পাওয়া যায়।

এম সি



শীর্ষ সংবাদ:

নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী
কানাইঘাট সীমান্তে যুবকের গু/লিবিদ্ধ লা/শ উদ্ধার