গুণীদের সম্মান দিলে সমাজে নতুন গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৫ AM

জালালাবাদ আদর্শ সংঘের কার্যালয়সংলগ্ন মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান

গুণীদের সম্মান দিলে সমাজে নতুন গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ১১:০২:২৩ PM

গুণীদের সম্মান দিলে সমাজে নতুন গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সমাজে গুণীজনদের যথাযথ সম্মান দেওয়া হলে নতুন প্রজন্মও গুণী মানুষ হিসেবে গড়ে ওঠে। সমাজ ও রাষ্ট্র গঠনে গুণী ব্যক্তিদের অবদান অনস্বীকার্য। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও গ্রামীণ উন্নয়ন সংগঠনকেও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি  গোলাপগঞ্জের ‘জালালাবাদ আদর্শ সংঘ’র  উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা করেন।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তুমপুরে জালালাবাদ আদর্শ সংঘের কার্যালয়সংলগ্ন মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ সংঘের অন্যতম সদস্য আবুল হায়াত ফেরদৌসকে সংবর্ধনা প্রদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬-২৭) শপথ গ্রহণ করে।

সংঘের সভাপতি আবুল হাসনাত আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ঝুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল হক, রাজনৈতিক ব্যক্তিত্ব ছালিক চৌধুরী ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য মাসরুর রাসেল।

এছাড়াও বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম, মাওলানা জিলাল আহমদ, শিব্বির আহমদ, সংগঠনের প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব শেখ মকসুস আলম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদির সেলিম, ফুরুক আল মাহমুদ, রাহুল হোসেন শাহেল, আহাদুর রহমান কামরুল, সমাজসেবক নজরুল ইসলাম কলিম, যুবনেতা আব্দুল বাসিত, সমাজসেবক জুনেদ আহমদ, সংঘের সদস্য সাইম ইবনে আব্বাস এবং কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কাহির।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছি*নতাই
গুণীদের সম্মান দিলে সমাজে নতুন গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নের জন্য কাজ করছে - এমপি শওকতুল ইসলাম
আদর্শ সমাজ গঠনে মসজিদ-মাদরাসার ভূমিকা অপরিসীম : এম. এ. মালিক এমপি
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় যাচ্ছেন কয়েস লোদী ও ইমদাদ চৌধুরী
খানাখন্দে ভরা কুলাউড়ার অর্ধশতাধিক সড়ক
শ্রীমঙ্গলের শাওন ছড়া: নাব্যতা সংকট ও দ-খলে দুর্ভোগ চরমে
জাতিসংঘে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
ছাতকে মেয়ে জামাইয়ের পোল্ট্রি খামারের মোরগ হ*ত্যার অভি*যোগ শ্বশুরের বিরুদ্ধে, থানায় মা*মলা
দক্ষিণ সুরমায় মা ও শিশুকে ছু*রি দেখিয়ে স্বর্ণালঙ্কার ছি*নতাই, থানায় অভি*যোগ