জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ: রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৪৭ AM

জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ: রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ১১:৪৭:০৬ PM

জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ: রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ছবি:সংগৃহীত


সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ মে) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়।

শতবর্ষ উদযাপন কমিটির উপদেষ্টা আসহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত। তিনি বিদ্যালয়ের শতবর্ষের গৌরবময় ইতিহাসের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। শতবর্ষ উদযাপন সফল করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

উদযাপন কমিটির আহ্বায়ক শাহজাহান আহমদ জুয়েলের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু তালহা পাপ্পু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল রহমান, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মনাফ, সফির উদ্দিন কলেজ অ্যান্ড স্কুলের অধ্যক্ষ শীতেষ তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলী রানী সমাজপতি এবং ইঞ্জিনিয়ার মাসুম পারভেজ সুমন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন লায়েক আহমদ, শিব্বির আহমদ, আফজাল হোসেন, জি.এম. সুমন, গোবিন্দ পাল, হাফিজ হাবিবুর রহমান, ফারুক আহমদ, ইরান উদ্দিন, শাহনুর মিয়া ও কাচা মিয়া কছির (মেম্বার)।

মাওলানা আবু তালহার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আবুল কালাম, নুরুল হক, শামসউদ্দিন সমছু মিয়া, আবুল বসর, আলী আহমদ, জামাল উদ্দিন, মনসুর আহমদ, মিসবাহুল মিসবাহ, গোলাম হায়দার রুবেল, খুরসেদ আলম, আলিম উদ্দিন, সিরাজুল ইসলাম, সুহেল আহমদ, এহিয়া আহমদ, রেজাউল, সিব্বির, রাহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্বে রেজিস্ট্রেশন বুথ উদ্বোধনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: