দক্ষিণ সুরমায় বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছি*নতাই
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৪৮ AM

দক্ষিণ সুরমায় বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছি*নতাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ১২:১২:১৫ AM

দক্ষিণ সুরমায় বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছি*নতাই

ছবি:সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক এলাকায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা একটি প্রাইভেটকারের গতিরোধ করে হামলা ও ভাঙচুর চালিয়ে টাকাগুলো নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাতে নাসিম হোসাইন জানান, তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। ব্যাংক বন্ধ থাকায় ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে তিনি ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকারযোগে রওনা দেন।

তিনি বলেন, তাদের বহনকারী গাড়িটি পারাইরচক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। পরে তারা হামলা ও ভাঙচুর চালিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়।

ঘটনার পর শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: