সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজেপিকে দায়িত্বশীল হতে হবে
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৪৫ AM

ইসলামী আন্দোলন বাংলাদেশ

সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিজেপিকে দায়িত্বশীল হতে হবে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ১১:২৫:১৮ PM

সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে  বিজেপিকে দায়িত্বশীল হতে হবে

ছবি:সংগৃহীত


ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ বলেছেন, দেশে আইনের শাসন না থাকায় রাষ্ট্র আজ ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। মানুষের জানমাল, ইজ্জত ও অধিকার রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। জনগণ এখন ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপি ও ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন। ভারতের পশ্চিমবাংলার নির্বাচনে হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি জেতার পর যে ধরনের সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার ঘটনা ঘটেছে, তা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে জেতার পর ব্যাপক সহিংসতা শুরু করেছে বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশ সদস্যদের উপস্থিতিতে মিছিল থেকে মঙ্গলবার সন্ধ্যায় হামলা চালিয়ে একাধিক দোকান মাটিতে মিশিয়ে দেওয়া হয়। বুলডোজার দিয়ে নিউমার্কেটের দোকান ভাঙা শুরু হয়। মার্কেটের একটি বড় অংশজুড়ে চালানো হয় ভাঙচুর। বিজেপি কর্মীরা এ সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিচ্ছিল। পুরো এলাকা ছিল বিজেপির পতাকায় মোড়া। ভাঙচুর চালানোর সময় কলকাতা পুলিশের অসংখ্য সদস্যকে সেখানে দেখা যায়। পুরো ঘটনা পুলিশ সদস্যদের সামনেই ঘটে। যে নির্বাচন বা যে গণতন্ত্র সংখ্যালঘুর নিরাপত্তাহীনতার কারণ হয়, তা কোনো নির্বাচন হতে পারে না। কোনো গণতন্ত্র হতে পারে না। তিনি ভারত সরকারকেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জানিয়ে বলেন, ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে। রাজনৈতিকভাবে বিজেপিকে দায়িত্ব নিতে হবে।

শুক্রবার (৮ মে) বিকেলে নগরীর সুরমা মার্কেটে দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের নিয়মিত মাসিক বৈঠক সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এল.এল.বি এর পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুর শহীদ, সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক বোরহান ঊদ্দিন, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক কারী মাওলানা মুহিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আরিফুল রহমান, আইন বিষয়ক সস্পাদক অ্যাডভোকেট সামছুল আলম চৌধুরী, মহিলা ও পরিবার সম্পাদক মাঈন উদ্দিন , এাণ ও সমাজ  কল্যাণ সম্পাদক নুরুজাম্মান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ আব্দুল জাহের ,সদস্য মোঃ জাকির হোসাইন প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: