কমলাপুর রেলস্টেশনে বোম্ব ডি স পো জাল-ডগ স্কোয়াড নিয়ে মা দ কবিরোধী অভিযান
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

কমলাপুর রেলস্টেশনে বোম্ব ডি স পো জাল-ডগ স্কোয়াড নিয়ে মা দ কবিরোধী অভিযান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৬ ০৫:০৫:৪৮ অপরাহ্ন

কমলাপুর রেলস্টেশনে বোম্ব ডি স পো জাল-ডগ স্কোয়াড নিয়ে মা দ কবিরোধী অভিযান

সংগৃহীত


পূজার ছুটিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসেবীদের উৎপাত বন্ধে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। অভিযানে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডও অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে এসআরবি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।মেহেদী ইমরান সিদ্দিকী জানান, রেলস্টেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা জোরদার করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পূজার ছুটিতে সাধারণ মানুষ যেন নিরাপদে রেলস্টেশনে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

এছাড়া রেলস্টেশন এলাকায় মাদকসেবীদের উৎপাত বন্ধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসআরবির এ কর্মকর্তা।

জৈন্তাবার্তা/ সুলতানা